মহিষের খামার থেকে বাছুর সংগ্রহ প্রসঙ্গে।

 

তারিখ:
বরাবর
মহাপরিচালক ও পশু সম্পদ ভবন,
কৃষিখামার সড়ক, ফার্মগেট, ঢাকা।
মাধ্যম: উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, পটিয়া, চট্টগ্রাম।
বিষয়: মহিষের খামার থেকে বাছুর সংগ্রহ প্রসঙ্গে।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নি¤œ স্বাক্ষরকারী চট্টগ্রাম জেলার অন্তর্গত পটিয়া থানার ছনহরা ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা হই। আমার গরুর খামার রয়েছে। পাশাপাশি আমার অনেক দিনের স্বপ্ন একটি মহিষের খামার গড়ে তোলার। কিন্তু মহিষের বাছুরের অভাবে আমার সেই স্বপ্ন অধরায় রয়ে গেল। সাম্প্রতিক বাঘেরহাট ভ্রমনের সময় বাঘেরহাট জেলার অন্তর্গত, ফকিরহাটে মহিষের খামার ও প্রাণী সম্পদ অধিদপ্তর ঘুরে আসি। আমার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য। সরকারী বিধি মোতাবেক আমি ১৫থেকে২০টি মহিষের বাছুর সংগ্রহ করতে আগ্রহী।
অতএব, বিনীত নিবেদন এই যে, আমাকে মহিষের খামার থেকে বাছুর সংগ্রহের সহযোগীতা করলে আপনার নিকট চির কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকিব।
অনুরোধক্রমে


(নাম: মোঃ মহিউদ্দীন)
ঠিকানা: ছনহরা, পটিয়া, চট্টগ্রাম।
মোবাইল নং-০১৮১২৬৫৪৯২৯, ০১৯৫১২৯৫৮৮৯



Comments