ফেইসবুক আইডি হ্যাক হওয়া প্রসঙ্গে

 তারিখ: ২৬/০৩/২০২২ইং
বরাবর
অফিসার ইনচার্জ
পটিয়া থানা, চট্টগ্রাম।

বিষয়: ফেইসবুক আইডি হ্যাক হওয়া প্রসঙ্গে সাধারন ডায়েরী।
জনাব
আমি নি¤œ স্বাক্ষরকারী (নাম: জয় চৌধুরী, পিতা: সাগর চৌধুরী , মাতা: স্মৃতি চৌধুরী, সাং-শ্রীপতি মাষ্টারের বাড়ী, পানবাজার, হাইদগাঁও, পটিয়া, চট্টগ্রাম।
আমি একজন দ্বাদশ অধ্যয়নকারী মুজাফরাবাদ কলেজের ছাত্র হই। এই মর্মে সাধারন ডায়েরী করার আবেদন করিতেছি যে, ২৫শে মার্চ ২০২২ইং রোজ শুক্রবার সন্ধ্যা: ০৭:০০ঘটিকা হইতে আমার ঔড়ু ঈযড়ফিযঁৎু নামীয় ফেইসবুক আইডি টি (প্রোফাইল লিংক:যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ঢ়বড়ঢ়ষব/ঔড়ু-ঈযড়ফিযঁৎু/ ১০০০৪২৮৬৪৬৯৯৬৫৯) কে বা কারা হ্যাক করে নিয়ে যায়। আমি আইডিতে লগইন করার চেষ্টা করলে জিমেইল ও মোবাইল নং পরিবর্তন করে ফেলেছেন।তাই আমি প্রতীয়মান করছি আমার ফেইসবুক আইডি থেকে দুস্কৃতকারীরা কাউকে হয়রানী কিংবা কারো কাছে কিছু দাবি করলে কিংবা অসামাজিক কোন পোষ্ট দিয়ে হওরানী করতে পারে বিধায় উক্ত বিষয়টি থানায় সাধারন ডায়েরীভুক্ত করা একান্ত প্রয়োজন। এ সংক্রান্তে আমি সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল এর অধীনে তদারকির জন্য আবেদন করছি।
অতএব নিবেদনএই যে, উপরোক্ত বিষয়খানা সুবিবেচনা পূর্বক ভবিষ্যতের জন্য সাধারন ডায়েরী ভুক্ত করিতে আপনার সদয় মর্জি হয়।
            বিনীত

(জয় চৌধুরী)
পিতা: সাগর চৌধুরী , মাতা: স্মৃতি চৌধুরী, সাং-শ্রীপতি মাষ্টারের বাড়ী, পানবাজার, হাইদগাঁও, পটিয়া, চট্টগ্রাম।
সংযুক্তি: ফেইসবুক আইডির স্ক্রিনশর্ট।

Comments